1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নালিতাবাড়ীতে টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত বিল্লাল গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নালিতাবাড়ীতে টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত বিল্লাল গ্রেফতার

reporter তানিম আহমেদ, নালিতাবাড়ী 
calendar প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর শিশু সানজিদা আক্তারের (১১) মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান অভিযুক্ত বিল্লাল হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সানজিদা পাশের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরদিন শুক্রবার বিকেলে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর উপজেলার পানিহাতা গ্রামের বিল্লাল হোসেনের বাড়ির একটি টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, শিশু সানজিদা আক্তার হত্যা মামলার প্রধান অভিযুক্ত বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com