1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নারায়ণগঞ্জে নারী হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জে নারী হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা

reporter মো:কামরুল হাসান, নারায়ণগঞ্জ 
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে ফাতেমা আক্তার রেখা (৪৫) নামে এক নারীকে হত্যার দায়ে মো. মোক্তার আলী (৪৭) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিভানা খায়ের জেসির আদালত এ রায় ঘোষণা করে।

আসামির মো. মোক্তার আলী (৪৭) নারায়ণগঞ্জের গোগনগর বারিরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার কাশিপুর হাজীপাড়া কদম আলী স্কুলসংলগ্ন এলাকায় বসবাস করতেন।

মামলার নথি অনুযায়ী, ফাতেমা আক্তার রেখা হত্যার ঘটনায় ২০২২ সালের ২১ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলাটি করা হয়। মামলাটির নম্বর ৫৯(১১)২২। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, মামলাটির বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার আদালত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে আদালত মো. মোক্তার আলীকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com