1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নান্দাইলে পরিকল্পনা মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নান্দাইলে পরিকল্পনা মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ মে, ২০২৪, ৯:২০ অপরাহ্ণ

কামরুজ্জামান রুবেেল, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে পরিকল্পনা মন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপি’র বিরুদ্ধে গত ২৬মে আগামী ৫জুন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূইয়া কর্তৃক জেলা সদরের সাংবাকিদের নিয়ে সাংবাদিক সম্মেলনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) নান্দাইল উপজেলা সদর দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহানের পুরাতন বাসস্ট্যান্ডের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন দোয়াত কলমের প্রতীকের নির্বাচনী প্রধান সমন্বয়কারী চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া।

সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শাহাব উদ্দিন ভূইয়া বলেন, নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মো. এমদাদুল হক ভূইয়া এ নির্বাচনে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অব: আব্দুস সালাম দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মীকে সমর্থন ও প্রভাববিস্তার করেছেন বলে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এছাড়া শাহাব উদ্দিন ভূইয়া আরও বলেন, শুধু তাই নয় ঐ আনারস প্রতীকের প্রার্থী দোয়াত কলমের প্রার্থী ও আমার বিরুদ্ধেও মিথ্যা অপপ্রচার চালিয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে। নান্দাইল উপজেলা আওয়ামীলীগ স্বচ্ছ ও সুসংগঠিত। মূলত ঐ কতিপয় প্রার্থীর জনসমর্থন শূন্য হওয়ায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও আমার নামে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। উক্ত সংবাদ সম্মেলনে আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু বলেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী সম্প্রতি নান্দাইলে আগমনের পর তিনি উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ সাথে ছিলেন। কিন্তু কোথাও দোয়াত কলমের প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা বা সমর্থন দেননি। পরিশেষে উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দ নান্দাইলে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ময়মনসিংহ জেলা ও নান্দাইলে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com