1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ মুলাদী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নে সমবায়, কৃষি ও উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ ঠাকুরগাঁওয়ে আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু উন্নয়নের ছোঁয়া মেলেনি হোসনাবাদে, চার সড়ক কাঁচা থাকায় সীমাহীন জনদুর্ভোগ

নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

reporter মোঃ মসিউর রহমান
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ

সার দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
আজ (৬ জুলাই) সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে উপজেলা বিআরডিবির সমিতির সদস্য ও উপজেলা প্রশাসনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা ও উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী। এসময় কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, পৌর জামায়তের আমীর মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরসহ বিআরডিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে ২জন উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ,২জন শ্রেষ্ঠ সুফলভোগীর মাঝে সম্মাননা প্রদান ও সুফলভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com