1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয়ও দলীয় পতাকা উত্তোলন ‌‌কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়বাদীদল( বিএনপি’র )৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফুলগাজীর মুন্সিরহাট ও দরবার পুর এই দুই ইউনিয়ন মিলে গঠিত হতে পারে “মুন্সির হাট পৌরসভা”; এটা সময়ের দাবি আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সাথে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময় সভা বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজপথে নেতাকর্মীদের ঢল কুষ্টিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রতিবন্ধী  মাঝে ছাগল ও গাছের চারা বিতরণ, প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত কুলিয়ারচরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

reporter নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে এক মাদকাসক্ত ছেলের হাতে নির্মম ভাবে হত্যার স্বীকার হয়েছে হতভাগ্য পিতা আব্দুর রহিম ভূইয়া (৫৫)। সে পেশায় একজন ভ্যান চালক। ছেলেকে নেশার টাকা দিতে দেরী হওয়ায় শীলপাথর দিয়ে মাথায় উপর্যপরি আঘাত করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। রোববার (৩০ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে ভিকটিমের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যর পাশাপাশি শোকের ছায়া নেমে পরে। স্বজনদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

পুলিশ জানায়, কোনাবাড়ি গ্রামের ভ্যান চালক আব্দুর রহিম ভূইয়া (৫৫) বেলা ১১ টার দিকে নিজ ঘরে ভাত খেতে বসে। এ সময় তার মাদকাসক্ত ছেলে অভিযুক্ত মোস্তফা ভূইয়া (২২) বাবার কাছে টাকা দাবী করে। টাকা দিতে দেরী হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে সে। এক পর্যায় মোস্তফা ঘরে থাকা শীলপাথর (নোড়া) দিয়ে বাবার মাথায় উপর্যপরী আঘাত করে। ফলে পিতা আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনা স্থলেই সে মৃত্যুবরণ করে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। সে মাস ছয়েক আগে দেলদুয়ার উপজেলার লাউহাটী এলাকায় বিয়ে করে। বিয়ের পর থেকে স্ত্রীকে প্রায়শই শারিরীক ভাবে অমানসিক নির্যাতন করতো। নির্যাতন সয্য করতে না পেরে সম্প্রতি তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যায় বলেও জানায় স্থানীয়রা। তবে পরিবারের দাবী অভিযুক্ত মোস্তফা একজন মানসিক রোগী। নিহতের স্ত্রী শিরিন বেগম (৫০) ও বড় মেয়ে সালমা (৩০) জানান, মোস্তফা একজন মানসিক ভারসাম্যহীন । মাঝে মধ্যেই বাড়িতে পাগলামী করতো সে। ঘটনার সময় মোস্তফা পাগলামীর এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই শীলপাথর দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এটা নিছক দূর্ঘটনা বলেও দাবী করেন তারা।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ আব্দুল কদ্দুস জানান, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। এছাড়াও তার মস্তিষ্কে সমস্যা আছে। টাকা পয়সা নিয়ে বাবার সাথে বাকবিতন্ডায় এক পর্যায়ে এ দূর্ঘটাটি ঘটে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম জানান, ভ্যানচালক রহিম ভূইয়াকে তার ছেলে মোস্তফা ভূইয়া শীলপাটার পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। হত্যার পর অভিযুক্ত মোস্তফা ভূইয়া ঘটনা স্থল থেকে দ্রুত সটকে পরায় তাকে গ্রেফতার করা যায়নি। লাশ উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com