1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নাগরপুরে চাচার লালসার স্বীকার ভাতিজার স্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

নাগরপুরে চাচার লালসার স্বীকার ভাতিজার স্ত্রী

reporter নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের কোদালিয়া গ্রামে চাচা শশুর মামুন মিয়ার লালসার স্বীকার হয়েছেন ভাতিজা কামরুল হাসানের স্ত্রী। মামুন মিয়া ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে। এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী কামরুল বাদী হয়ে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী জানান, মামুন মিয়া ভাদ্রা ইউনিয়নের কোদালিয়া ৮নং ওয়ার্ডের যুবলীগ নেতা। ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় চলাফেরা করত। এলাকার সহজ সরল ব্যক্তিদের নানা ধরনের নির্যাতন করতো মামুন মিয়া। মামুন তার ভাতিজা কামরুলের স্ত্রীকে জোরপূর্বক ধষর্ণ করতো। বিষয়টি কামরুলের স্ত্রী স্থানীয় মেম্বারসহ এলাকাবাসিকে জানায়। মামুনের দলীয় প্রভাব থাকায় এলাকাবাসি এর কোন সঠিক বিচার করতে পারে না। এদিকে ঘটনা জানাজানি হবার পর থেকে পলাতক রয়েছে মামুন।
সাবেক ও বর্তমান ইউপি সদস্যসহ এলাকাবাসি বলেন, কামরুল হাসানের স্ত্রী আমাদের কাছে এসে তার উপর নির্যাতনের কথা সব খুলে বলে। আমরা এলাকাবাসি মিলে মামুনের ভাই ও তার পরিবারের কাছে গিয়ে বিষয়টি জানাই। মামুনের বড় ভাই বিষয়টি বসে সমাধানের কথা বলেন। কিন্তু একদিন পর মামুনের ভাই শালিশে বসবে না বলে সাফ জানিয়ে দেন।
কামরুল মিয়া বলেন, আমি ঢাকায় পুস্তক কারখানায় কাজ করি। বেশি ভাগ সময় ঢাকায় থাকি। আমার স্ত্রী বাড়ীতে একা থাকে। আমার স্ত্রীকে বিভিন্ন ভয় ভিতি দেখিয়ে আমার চাচা মামুন ৩ বছর যাব তার সাথে শারিরিক সম্পর্ক করে আসছে। কয়েক দিন আগে আমার স্ত্রী বিষয়টি আমাকে জানায়। আমি মামুনের পরিবার ও ইউপি সদস্য রাশেদুল ইসলাম রাশেদসহ এলাকাবাসীর কাছে বিচার চাই। আমি বিচার না পেয়ে পরে নাগরপুর থানায় একটি অভিযোগ দেই।
ভুক্তভোগী কামরুলের স্ত্রী বলেন, আমি এক ছেলে ও ছোট মেয়ে নিয়ে একা বাড়িতে থাকি। রাত বিরাতে বাহিরে বের হলে আমার চাচা শশুর জোর করে আমার সাথে শারিরিক সম্পর্ক করে। আমি তার পরিবারের লোকজন কে বললে তারা আমার কথা বিশ^াষ করে না। সে আওয়ামীলীগের নেতা। আমি কাউকে বললে আমাকে বাড়ি ছাড়া করবে বলে ভয় দেখায়। কেউ তার বিপক্ষে কথা বলার সাহস পায় না। এই সুযোগে সে আমার সাথে ৩ বছর ধরে এই কাজ করে আসছে। লোক লজ্জার ভয়ে কাউকে বলতেও পারি নাই। আমার চাচী ও দাদী শাশুড়ি দেখেও তা অস্বীকার করে। নিরুপায় হয়ে আমি আমার স্বামীকে জানাই।

ঘটনার বিষয়ে জানতে মামুনের মোবাইল ফোনের (০১৭৯৮… ৬২৭৯) এই নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাগরপুর থানার এসআই মিলটন মোবাইল ফোনে জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য ঘটনা স্থলে যাওয়ার পর বাদিকে কোর্টে মামলা দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com