1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নলতায় আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র)এঁর ৬২তম ওরছ শরীফ উপলক্ষে পরামর্শ সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

নলতায় আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র)এঁর ৬২তম ওরছ শরীফ উপলক্ষে পরামর্শ সভা

reporter মীর জাহাঙ্গীর, সাতক্ষীরা সংবাদদাতা 
calendar প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ

খাঁন বাহাদুর আহছানউল্লা (র.) এর ৬২তম বার্ষিকী ওরছ শরীফ উপলক্ষে নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ শে জানুয়ারী)সকাল ১০ টায় নলতায় পাক রওজা শরীফ প্রাঙ্গনে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড.নজরুল ইসলামের পরিচালনায় সভাপতিত্বের বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট দানবীর,সমাজ সেবক আলহাজ্ব মাহফুজুল হক।স্বাগত বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর- দেবহাটা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, এনামুল হক,আলহাজ্ব আব্দুল মালেক প্রমুখ ।অনুষ্ঠানে বক্তারা বলেন, খান বাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন একজন ক্ষণজন্মা মনিষী। তিনি শিক্ষক থেকে শিক্ষা বিভাগের সর্ব উচ্চ পদে তার কর্ম জীবন শেষ করেন। বাহাদুর আহছানউলা (র.) জীবনের শেষ দিন পর্যন্ত মানব সেবায় কাজ করে গেছেন। তিনি বেঁচে থাকাকালীন নিজের জায়গা জমি বিক্রি করে দিয়ে মানবকল্যাণে অনেক উন্নয়ন করে গেছেন। তিনি আধুনিক শিক্ষার রূপকার ছিলেন। তিনি ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ উদ্দেশ্য নিয়ে মিশন তৈরি করে ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া । অনুষ্ঠানে বিভিন্ন শাখা মিশনের নেতৃবৃন্দ সহ সাংবাদিক ও বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com