1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
নড়াইলে দুই মাদক ব্যবসায়ী ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

নড়াইলে দুই মাদক ব্যবসায়ী ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুন, ২০২৪, ১:২৯ অপরাহ্ণ

দেব প্রসাদ দাশ: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নে ১৯ জুন রাত ০৮:৩০ ঘটিকার দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কোটাকোল ইউনিয়নের অন্তর্গত তেলকাড়া দক্ষিণপাড়ার সাজ্জাদ মোল্যার বসতবাড়ির পাশে মাইগ্রাম সুইজগেট সংলগ্ন রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অপু মিত্র ও এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ ও এএসআই(নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ধৃত মাদক ব্যবসায়ীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এবং এর সাথে জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত গ্রেফতারকৃতরা হলেন মো: রাসেল মোল্লা (৩২) পিতা: সিদ্দিক মোল্লা ও মো: বিল্লাল মোল্লা (৩০) পিতা: মো: মনু মোল্লা। গ্রেফতারকৃত রাসেল মোল্লা (৩২) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের তেলকারা গ্রামের ছেলে ও বিল্লাল মোল্লা (৩০) নড়াইল জেলার নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া গ্রামের ছেলে।

এ বিষয়ে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মো:মেহেদী হাসান মহোদয় জানান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাননীয় সুযোগ্য পুলিশ সুপার মহোদয় আরও জানান মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে নড়াইল জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং এই অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com