খুলনা মহানগর পুলিশের অভিযানে গতকাল বুধবার বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে গোবরচাকা মেইন রোডস্থ ( খালাশি বাড়ির মোড়) রফিকের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে আশরাফুল করিম রনিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে পিস্তল, ম্যাগজিন এবং গুলি উদ্ধার করা হয়। রনি বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলা গ্রামের মৃত কামরুল ও ফরিদা বেগমের ছেলে। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করেছেন দীর্ঘ দিন ধরে সে খুলনা ও পাশ্ববর্তী এলাকায় অস্ত্র দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। এদিকে সিডিএমএস পর্যালোচনায় দেখাযায় যে আসামি মোঃ আশরাফুল করিম রনি ওরফে গলাকাটা রনির বিরুদ্ধে কেএমপির সোনাডাঙ্গা থানায় ১১ টি ও সদর থানায় ১ টি মামলা রয়েছে। আজকের ঘটনায় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।