1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে সার্ভেয়ারদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে বজ্রপাতে মন্ত্রীর বাড়িতে গ্যাসের রাইজারে আগুন কোতোয়ালি থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এর স্ত্রীর জানাজা ও দাফন সম্পন্ন কুরআন-সুন্নাহবিরোধী আইন নয়, হক্কানী ওলামায়ে কেরামদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন -ছারছীনার পীর ছাহেব হাসিনার আইন ফিরিয়ে এনে হাসিনাকেই ফেরানোর পথ তৈরি করা হচ্ছে : ব্যারিস্টার ফুয়াদ ৩৭ বছরে এনডিপি: ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দীর্ঘ পথচলা আশুলিয়ার কবিরপুরে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন ‎অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে পুলিশের নতুন উদ্যোগ ‎ ‎ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ টি দামি মোবাইল, শাহজালালে জব্দ শুক্রবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদের দাঁড়াতে হবে, লেখাপড়াও চালিয়ে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ

ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে সার্ভেয়ারদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

reporter ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ

নওগাঁর ধামইরহাটে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘সার্ভেয়ারদের বার্ষিক সম্মেলন-২০২৬’। ধামইরহাট সার্ভেয়ার অ্যাসোসিয়েশন এবং ময়নামতি ল্যান্ড সার্ভে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
গত ৫ সেপ্টেম্বর শনিবার উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ও ঐতিহাসিক আলতাদীঘি জাতীয় উদ্যানে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ধামইরহাট সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ও নির্দেশক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ধামইরহাটের বিশিষ্ট সার্ভেয়ার প্রশিক্ষক মোঃ আরিফুল ইসলাম এবং মোঃ ছানাউল হোসেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং সঠিক ভূমি ব্যবস্থাপনায় সার্ভেয়ারদের ভূমিকা অপরিসীম। ডিজিটাল যুগে নতুন নতুন প্রযুক্তি ও আধুনিক ভূমি জরিপ পদ্ধতির সাথে নিজেদের হালনাগাদ রাখার ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষকে সঠিক ও ঝামেলামুক্ত সেবা প্রদানের জন্য সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সম্মেলনে অ্যাসোসিয়েশনের সদস্যরা নিজেদের কাজের বিভিন্ন অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও তা সমাধানের নানা দিক নিয়ে মতবিনিময় করেন। ধামইরহাট সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যের সার্বিক সহযোগিতায় এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আলতাদীঘি উদ্যান প্রাঙ্গণ সার্ভেয়ারদের এক মিলনমেলায় পরিণত হয়।
কাজের ব্যস্ততার বাইরে এসে সুন্দর এই প্রাকৃতিক পরিবেশে নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাই ছিল এই আয়োজন এবং এই ট্রেনিং সেন্টার এর মাধ্যমে শিক্ষিত বেকারদের একটি কর্মসংস্থান তৈরি মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com