1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ধনবাড়ীতে অটো-রিকশার ভাড়া বাড়তি, সাধারণ মানুষের পকেটে টান - চলাচলে চরম ভোগান্তি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকো’র স্মরণে মহিলা ফুটবল টুর্নামেন্ট রিমঝিম ছন্দে, বর্ষা আনন্দে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ‘বর্ষা উৎসব ১৪৩৩’অনুষ্ঠিত, ময়মনসিংহ সদরে উন্নয়ন প্রকল্পের গুণগত মান যাচাইয়ে ইউএনও’র পরিদর্শন মুলাদীতে অযত্ন-অবহেলায় ঐতিহাসিক উন্নয়ন কাজের নামফলক, সংরক্ষণের দাবি প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত পায়ের মোজায় বিশেষ কৌশলে লুকানো ২ হাজার ইয়াবাসহ আটক ১ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ,সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা

ধনবাড়ীতে অটো-রিকশার ভাড়া বাড়তি, সাধারণ মানুষের পকেটে টান – চলাচলে চরম ভোগান্তি

reporter  মোঃ দেলোয়ার হোসেন (টাঙ্গাইল)
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ

টাঙ্গাইল ধনবাড়ী উপজেলায় বিদ্যুতের দাম ও যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির অজুহাতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটো-রিকশার ভাড়া হুট করে বাড়িয়ে দেওয়ায়, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। সরকার নির্ধারিত ভাড়ার তালিকা না থাকায় চালকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন বলে যাত্রীরা অভিযোগ করছে।
রুটে আগের ভাড়া তুলনায় বর্তমান ভাড়া বৃদ্ধি।
অটো চালকরা যাত্রী প্রতি ভাড়া, না নিয়ে এখন লোক কম হলে ভাড়া বেশি” নীতি চালু করেছেন। নিত্যযাত্রী ও সাধারণ মানুষের অভিযোগ, হঠাৎ ভাড়া বাড়ায় তাদের মাসিক খরচ বেড়ে গেছে।
ধনবাড়ী কলেজের শিক্ষার্থী রিয়া আক্তার বলেন, “আগে বাসা থেকে কলেজে আসা-যাওয়ায় ২০ টাকা লাগত। এখন লাগে ৪০ টাকা। মাসে ৬০০ টাকা অতিরিক্ত খরচ। বাবার পক্ষে দেওয়া কষ্টকর।
যদুনাথপুর ইউনিয়নের দিনমজুর আব্দুল মালেক বলেন, আমি রোজ ৪০০ টাকা কামাই করি। অটো ভাড়াই লাগে ১০০ টাকা। চাল-ডালের দাম বাড়তি, তার উপর অটো ভাড়া বাড়তি। আমরা যাব কই?
একজন চাকরিজীবী বলেন, চালকরা ৫ টাকার ভাংতি রাখেন না। ১০ টাকা দিলেও ফেরত দেয় না। প্রতিবাদ করলে খারাপ ব্যবহার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অটো চালক বলেন, ব্যাটারির দাম ডাবল হয়ে গেছে। একটা ব্যাটারি ৩৫ হাজার টাকা। চার্জ দিতে বিদ্যুৎ বিলও বেশি। টায়ার, মবিল সব কিছুর দাম বেশি। তাই বাধ্য হয়ে ভাড়া বাড়াতে হয়েছে।
ধনবাড়ী অটো-রিকশা মালিক সমিতির এক নেতা বলেন, “আমরা প্রশাসনের সাথে বসে একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করেছি।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিস নুরজাহান আক্তার সাথী বলেন, আমি বিষয়টি জানতাম না। । খুব দ্রুত অটো মালিক সমিতি, চালক ও জনপ্রতিনিধিদের নিয়ে একটি ভাড়া নির্ধারণী সভা করা হবে।
সাধারণ মানুষের দাবি
প্রতিটি অটোতে এবং স্ট্যান্ডে সরকারি ভাড়ার তালিকা ঝুলাতে হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে।স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।
ধনবাড়ী বাজারের একজন ব্যবসায়ী বলেন, “জিনিসপত্রের দাম বাড়ার সাথে অটো ভাড়াও কিছুটা বাড়তে পারে। কিন্তু তা যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করতে হবে, নাহলে জনদুর্ভোগ আরও বাড়বে।
দ্রব্যমূল্যের এই বাজারে অটো ভাড়া বাড়তি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন আরও কষ্টকর হয়ে উঠেছে। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে এই ভোগান্তি লাঘব করতে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com