মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়ানপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় পোল্ট্রি মুরগির দোকানের সামনে এক মারামারির ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন— উত্তর আড়া গ্রামের মৃত নব সিকদারের ছেলে মোঃ রাশেদ প্রধান এবং একই গ্রামের গোপাল শিকদারের ছেলে ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম।
স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ানপুর ইউনিয়নের নতুন বাজারে আমিনুরের পোল্ট্রি মুরগির দোকানের সামনে বিলপাড়া গ্রামের মৃত আবুল শেখ (ওরফে মটর শেখ)-এর ছেলে মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে পূর্বশত্রুতা বা তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে প্রতিপক্ষের হামলায় রাশেদ প্রধান ও সাবেক মেম্বার আব্দুর রহিম গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের ৩২ ও ৩৮ নম্বর বেডে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরণের পরামর্শ দেন