1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দুর্গা পূজা নিরাপত্তা নিয়ে বান্দরবানে সেনাবাহিনীর সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

দুর্গা পূজা নিরাপত্তা নিয়ে বান্দরবানে সেনাবাহিনীর সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময়

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ণ

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম: শারদীয় দুর্গা পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বান্দরবানে শারদীয় দূর্গোৎসব উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান জোনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বান্দরবান জোন কমান্ডার মাহামুদুল হাসান (পিএসসি)।
সভায় আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে সকল সুবিধা অসুবিধা, সমস্যা চিহ্নিত করে বিষদ আলোচনা করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের কথা মনযোগ সহকারে শুনেন কমান্ডার মাহমুদুল হাসান। উভয় পক্ষের উম্মুক্ত আলোচনা শেষে কমান্ডার মাহমুদুল হাসান পিএসসি বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা। এখানে দীর্ঘদিন ধরে সকল ধর্মের অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপন হয়ে আসছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা, এ উৎসবটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বক্ষনিক নজরদারি থাকবে। ধর্ম যার যার উৎসব সবার, আমরা সকলেই মিলেই এই পবিত্র ধর্মীয় উৎসবটি সম্পন্ন করতে পারবো এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জোনের উপ অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান পিএসসি, ক্যাপ্টেন মো: সাজেদুর রহমান, লে: মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com