1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দুর্গাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা আটক, মুচলেকায় ছাড় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
১৫ বিজিবির অভিযানে সীমান্তে জব্দ ১৪২ বোতল ইস্কাপ সিরাপসহ সাড়ে ৮০০ কেজি পণ্য ঢাকায় মামলা, গ্রামের বাড়িতে হামলার অভিযোগ আলোচনায় শীর্ষে লক্ষ্মীপুরে লাহারকান্দি ইউনিয়ন কৃষকদলের সভাপতি পদপ্রার্থী দেলোয়ার হোসেন তেওতায় মুরুব্বিদের বৈঠকে বিভ্রান্তি নিরসন, নির্দোষদের সম্মান রক্ষার আহ্বান চাঁদপুর সদরে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানদের সঙ্গে মতবিনিময় অতিবৃষ্টিতে পশ্চিম লাল্যাঘোনা–মাইনীমুখ সড়কে যান চলাচল বন্ধ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এনডিপির গভীর শোক ও সংহতি ফরিদপুর-৪ এ উন্নয়নের জোয়ার, বদলে যাচ্ছে ভাঙ্গার চিত্র নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়া কমিটির উদ্যোগে ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়েছে সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

দুর্গাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা আটক, মুচলেকায় ছাড়

reporter আলামিন হক বিজয়, দুর্গাপুর, রাজশাহী
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ

রাজশাহীর দুর্গাপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনের বাবা কথিত সাংবাদিক ইসমাইল হোসেন নবীকে আটক করা হলেও পরে বিয়ে না দেওয়া শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার চৌপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীর বিয়েকে কেন্দ্র করে তার বাড়িতে গেইট নির্মাণ, অতিথিদের দাওয়াতসহ বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। শুধু বর-কনের বিয়ের আনুষ্ঠানিকতা বাকি ছিল।

এরই মধ্যে বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে স্থানীয় প্রশাসনে সহযোগিতায় ঘটনাস্থলে যান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাপলা শারমিন। পরে কনের বয়স যাচাই-বাছাই করে তার বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এ সময় কিশোরীর প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না এ মর্মে তার বাবা ইসমাইল হোসেন নবীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এবিষয়ে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাপলা শারমিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কনের বয়স যাচাই করে বাল্যবিবাহের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে কনের বাবা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না—মর্মে মুচলেকা দিয়েছেন।’
এছাড়াও কোথাও বাল্যবিবাহের আয়োজন বা ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com