1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঢাকায় মামলা, গ্রামের বাড়িতে হামলার অভিযোগ আলোচনায় শীর্ষে লক্ষ্মীপুরে লাহারকান্দি ইউনিয়ন কৃষকদলের সভাপতি পদপ্রার্থী দেলোয়ার হোসেন তেওতায় মুরুব্বিদের বৈঠকে বিভ্রান্তি নিরসন, নির্দোষদের সম্মান রক্ষার আহ্বান চাঁদপুর সদরে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানদের সঙ্গে মতবিনিময় অতিবৃষ্টিতে পশ্চিম লাল্যাঘোনা–মাইনীমুখ সড়কে যান চলাচল বন্ধ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এনডিপির গভীর শোক ও সংহতি ফরিদপুর-৪ এ উন্নয়নের জোয়ার, বদলে যাচ্ছে ভাঙ্গার চিত্র নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়া কমিটির উদ্যোগে ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়েছে সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ভোলায় নকশা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, ১৩ মালিককে পৌরসভার নোটিশ

দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা

reporter মোহাম্মাদ কবির,পটুয়াখালী প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ

গত ২৮ আগস্ট ২০২৬ পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নবগঠিত কমিটি ও পদ বঞ্চিত দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীদের বিরুদ্ধে ৪ মোটরসাইকেল ভাঙচুর ও ৪জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের হস্তক্ষেপে উভয় পক্ষের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান।
শক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে দুমকি উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে নতুন কমিটির নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা পালন করতে গেলে পদবঞ্চিত নেতাকর্মীরা হামলা ও মোটরসাইকেল ভাংচুর করেন। হামলায় সৈয়দ রিয়াদ(৩১),সাকিল জোমাদ্দার(২৭), আব্দুল ওহাব(৩২)সহ অন্তত ৫ জন আহত হয় ও ৫টি মোটরসাইকেল ভাংচুর হয়। এর আগে নতুন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি এমন অভিযোগ তুলে পদবঞ্চিতদের একটি অংশ ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। অন্যদিকে, নতুন কমিটিকে স্বাগত জানিয়ে অপর একটি পক্ষ আনন্দ মিছিল করে। এদিকে কেন্দ্র যোষিত কমিটির শুভেচ্ছা মিছিলে পদ বঞ্চিতরা অতরর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন নবগঠিত কমিটি সভাপতি জাকির আলম মিলন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, সম্প্রতি যুবদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। এ কমিটিকে কেন্দ্র করে একই স্থানে দুই পক্ষ কর্মসূচি দেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ গিয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com