1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
​দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উখিয়ার পালংখালীতে চলাচলের রাস্তা বন্ধ ও বসতবাড়ি দখলের অভিযোগ সবুজের বার্তা ছড়িয়ে লালমনিরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি প্রতিবাদ সমাবেশ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল ঐতিহ্যবাহী  লাউতা ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক  চেয়ারম্যান পদে আলোচনায় সাদিক হোসনে এপলু  ফরিদপুরে সদরপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় ফুলপুরে পুটিয়া প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ ফেনী প্রবাসী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সোনাগাজীর মতিগঞ্জ আকস্মিক টর্নেডোর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান ঘাগড়া ইউনিয়নকে মাদকমুক্ত আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়তে চেয়ারম্যান হতে চান মুনজু

​দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

reporter শফিকুল বারী, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ১২ মে, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ

​সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ এপ্রিল) গভীর রাতে ইউনিয়নের রজনীগঞ্জ টানাখালী বাজারের স্কুল মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার গভীর রাতে যখন বাজার জনশূন্য ছিল, তখন স্কুল মার্কেটের দোকান গুলোতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে তাতে মার্কেটে থাকা দোকানগুলোর মধ্যে, ​আতাউর রহমান,​সারজুল মিয়া, আল আমিন,​আব্দুস সালাম,
​অজয় দাস,​শাহজাহান মিয়া
​উল্লিখিত ব্যক্তিদের মুদি দোকানসহ মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

​আগুন লাগার খবর পেয়ে স্থানীয় জনতা ও বাজারের ব্যবসায়ীরা প্রথমে নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। পরবর্তীতে দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দোকানের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

​ঘটনার বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। তবে আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ​দিরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শিশির কুমার দাশ বলেন,​প্রাথমিকভাবে ধারণা আগুনের সুত্রপাত ইলেক্ট্রিক শট সার্কিট থেকে হতে পারে।

আগুনের ক্ষয়ক্ষতির পরিমান ধারণা করা হচ্ছে আনুমানিক প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে। ​দিশেহারা ব্যবসায়ীদের আকুতি ​অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আকস্মিক এই বিপর্যয়ে তারা এখন দিশেহারা। দোকানগুলোই ছিল তাদের উপার্জনের একমাত্র সম্বল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই ক্ষতি কাটিয়ে উঠতে এবং পরিবার নিয়ে বেঁচে থাকতে জেলা প্রশাসনের নিকট জরুরি আর্থিক সহায়তার জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com