1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ বিতরণ কর্মসূচি পালন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান দযুবদল নেতা নান্নুর স্মরণসভায় উপস্থিতি নিয়ে ক্ষোভ, অভ্যন্তরীণ বিভক্তির ইঙ্গিত যুবদল নেতা নান্নুর স্মরণসভায় উপস্থিতি নিয়ে ক্ষোভ, অভ্যন্তরীণ বিভক্তির ইঙ্গিত কাজিরহাট মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামি হারুন নোয়াখালী থেকে গ্রেফতার গাজীপুরের কাপাসিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিসিআরসি’র মাদকবিরোধী আলোচনা  সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে বিতর্কের কেন্দ্রে আজাদ প্রোডাক্টসের এমডি আবুল কালাম আজাদ, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি ন্যাপকিনের বক্সে লুকানো ছিল ১৫০০ পিস টাপেন্টাডল ডাকাতির প্রস্তুতিকালে লক্ষ্মীপুরে গ্রেফতার -৪

দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ বিতরণ কর্মসূচি পালন

reporter মোঃ নয়ন মিয়া
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ

বিরামপুর (দিনাজপুর), ২২ জুলাই ২০২৬: বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তা বাদী কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়,উচ্চ বিদ্যালয়, মসজিদ ও মন্দিরে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। কর্মসূচির শুভ উদ্বোধন করেন দিওড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ রেজওয়ান আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়,এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সব সময় কৃষক,পরিবেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার,দিওড় ইউনিয়ন কৃষক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,এবং সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সহ প্রমূখ গন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ৫টি করে চারাগাছ বিতরণ করা হয়। বিতরণকৃত চারা গাছের মধ্যে ছিল আম,সুপারি,লিচু, কাঁঠাল,নিম ও মেহগনি। আয়োজকরা জানান,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরে এসব চারাগাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও পরিবেশ বান্ধব দিওড় ইউনিয়ন গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষা,জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের প্রতি একটি করে গাছ লাগানো এবং গাছের নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

 

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com