ময়মনসিংহ সদরের দাপুনিয়া কাওয়ালটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌজিয়া আক্তার মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকাল সকাল প্রায় সোয়া ৯টায় দাপুনিয়া বাজার-কাঠগোলা সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপজেলার মেধাবী ও ছাত্রবান্ধব এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
তিনি তার বিবৃতিতে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুণ এমন কামনা করেন।
সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাওয়ালটি(ডিকে) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌজিয়া আক্তার একজন সৎ আদর্শবান ও ছাত্রবান্ধব শিক্ষক ছিলেন।তিনি শিক্ষার্থীদের নিজ সন্তানের মত আদরে পাঠদান করায় কোমলমতি শিক্ষার্থীরাও তাকে অনেক শ্রদ্ধা ও পছন্দ করতেন। তার স্বামী মোঃ জয়নাল আবেদীন
ময়মনসিংহ পিটিআই এর ইন্সট্রাক্টর ছিলেন বর্তমানে তিনি জামালপুর পিটিআই সুপারিনটেনডেন্ট হিসাবে কর্মরত আছেন। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় দাপুনিয়ার বাজারের কাঠগোলায় অটোর চাকার সাথে ওরনা পেঁচিয়ে গেলে মর্মান্তিক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।