ঢাকার সাভার উপজেলার তেতুলঝরা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আমির হোসেন তার দক্ষতা, সততা ও মানবিক সেবার মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়নে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে তিনি ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়িয়েছেন। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রদান এখন অনেক দ্রুত সম্পন্ন হচ্ছে। সেবাগ্রহীতাদের হয়রানি কমাতে তিনি অফিসে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করেছেন।
এছাড়া দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন আমির হোসেন। বিভিন্ন সামাজিক কার্যক্রম ও সচেতনতামূলক উদ্যোগেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন, যা স্থানীয় জনগণের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
ইউনিয়ন পরিষদের সেবাগ্রহীতারা জানান, “আগে অনেক সময় লাগতো কাজ করতে, কিন্তু এখন খুব সহজে ও দ্রুত সেবা পাওয়া যায়। আমির হোসেন স্যার সব সময় সহযোগিতা করেন।”
এ বিষয়ে আমির হোসেন বলেন, “জনগণের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। আমি সব সময় চেষ্টা করি মানুষ যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পায়।”এলাকাবাসী মনে করেন, তার মতো দায়িত্বশীল ও কর্মঠ কর্মকর্তার মাধ্যমে তেতুলঝরা ইউনিয়ন পরিষদ আরও উন্নত সেবার দৃষ্টান্ত স্থাপন করবে।