কুমিল্লার তিতাস উপজেলা মাদক কারবারি মালেক মিয়ার জুয়ার আসর ও মাদকের হাত থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী। এ নিয় তার বিরুদ্ধে তিতাস থানা ও সেনাবাহিনীর ক্যাম্পে একটি অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তিতাস উপজেলা মজিদপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে মালেক মিয়া দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন ধরনের মাদক কারবারি করে আসছে। যার ফলে এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। তার ভয়ে এলাকায় মুখ খুলতে পারছে না । মাদক বিক্রির সাথে শুরু করেছে জুয়ার আসর। যার ফলে উপজেলা বিভিন্ন গ্রাম থেকে আসা যুবকরা জুয়া খেলে নিঃস্ব হয়ে বিপদগ্রস্ত হচ্ছে। এ সকল অপরাধ থেকে বাঁচতে প্রশাসনের নিকট অভিযোগ করেন মোঃ মোশেদ মিয়া। এলাকাবাসী আরও জানান, প্রায় সময় বিএনপি ও থানার ওসি’র নাম বিক্রি করে এ সব অপকর্ম চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ কারী মোঃ মোরশেদ মিয়া বলেন, মাদক কারবারি মালেক মিয়া বিভিন্ন মাদক ও জুয়ার আসর পরিচালনা করায় যুব সমাজ বিপদগামী হচ্ছে। যার ফলে এলাকায় চুরি ছিনতাই রাহাজানি অহরহ হচ্ছে। এ সব অপকর্মে থেকে পরিএান পাওয়ার জন্য অভিযোগ করেছি।
এ ব্যাপারে মালেক মিয়ার সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তিতাস সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করা হলে সার্জেন্ট আঙ্গুর বলেন, একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হছে।