1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ

reporter মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর)
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফিডার সড়কে অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় নুর শেখ (২২) নামে এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নুর শেখ ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের দিগলকান্দা গ্রামের তুষার শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রবাসে কর্মরত ছিলেন এবং ছুটিতে দেশে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলে তারাইল এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।
শিবচর হাইওয়ে থানার এসআই মুনতাসির হোসেন বলেন, “অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুর শেখ নিহত হয়েছেন। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে, নুর শেখের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় জড়িত গাড়িটি দ্রুত শনাক্ত করে চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com