1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় শিবচরের দুই ছাত্রদল নেতা নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় শিবচরের দুই ছাত্রদল নেতা নিহত

reporter সাইদুর রহমান, শিবচর (মাদারীপুর) 
calendar প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ট্রাকচাপায় শিবচর উপজেলার দুই ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গত  সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান (৩২) এবং পাচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মুজিবুল হক দূর্জয় (৩২)।

নিহত রোমান শিবচর পৌর এলাকার মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে এবং দূর্জয় পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ঠিকাদার শামসুল আলমের ছেলে। তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে দুই বন্ধু মোটর সাইকেল মেরামতের উদ্দেশ্যে ঢাকায় যান। পরে মোটর সাইকেল মেরামত শেষে রাতে তারা শিবচরে ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান তাদের মোটর সাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই রোমানের মৃত্যু হয় এবং স্থানীয়রা আহত দূর্জয়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের বাড়িতে শোকের মাতম ছড়িয়ে পড়ে।

শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ বলেন, “রোমান ও দূর্জয় দুজনেই ছাত্রদলের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তাদের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

নিহত আহমেদ রোমানের জানাজা মঙ্গলবার সকাল ১০টায় তার নিজ গ্রাম মৃধাকান্দিতে সম্পন্ন হয়। অপরদিকে, মুজিবুল হক দূর্জয়ের জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিল মাঠে।

নিহত দূর্জয়ের বাবা শামসুল আলম বলেন, “আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকে, আমি তার বাবা হিসেবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com