1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক,মশাহিদ আহমদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক,মশাহিদ আহমদ

reporter মৌলভীবাজার প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫, ৫:০১ অপরাহ্ণ

স্কয়ার গ্রুপের লীজকৃত বড়লেখার “শাহবাজপুর চা বাগান” কর্তৃক “বোবারতল” এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভূমি দখলের সংবাদ প্রকাশ করায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্ধে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হলে দীর্ঘ ৩ বছর মামলা চলমান থাকার পর ৩ নভেম্বর সোমবার সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক লুৎফুর নাহার এ খালাসের রায় প্রদান করেন। সাংবাদিক মশাহিদ আহমদের পক্ষে আইনি লড়াই করেন এডভোকেট মামুনুর রশিদ। স্কয়ার গ্রুপের লীজকৃত মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর চা বাগান কর্তৃক বোবারতল এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভুমি দখলের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চা বাগান কর্তৃপক্ষ এ মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com