1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঠাকুরগাঁওয়ে ( ৪২) বিজিবি কর্তৃক ভারতীয় মাদকদ্রব্য জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে ( ৪২) বিজিবি কর্তৃক ভারতীয় মাদকদ্রব্য জব্দ

reporter মোঃ আইয়ুব আনছারী,ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশ বর্ডার গার্ড ৪২ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ০৬ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ০৫৫০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি এর টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৮/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেতরাপাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় বলে জানাগেছে । ভবিষ্যতে এ ধরণের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর। বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকল এলাকা বাসিকে অনুরোধ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com