ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাঁও এলাকায় এক ৮ বছরের এক শিশুকে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে রাসেদ ইসলাম (২০) নামে তার এক দূর সম্পর্কের চাচার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলাধীন ০৩ নং রাজাগাঁও ইউনিয়নের দক্ষিন আসাননগর (কদমবাগান) গ্রামস্থ টাঙ্গন নদীর পূর্ব পার্শ্বে একই গ্রামের মোঃ মাসুদ এর আখ ক্ষেতের ভিতরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আলেয়া (৮) নামে (ছদ্দনাম) শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত রাসেদ ইসলাম (২০) ফুসলিয়ে পার্শ্ববর্তী একটি আখ ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে এই অমানবিক ঘটনা ঘটায়। মেয়েটির ডাকচিক্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় রুহিয়া থানায় তাং-২৭/০৭/২০২৬ খ্রিঃ,২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০২৬) এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার -১০।
বাদী মোঃ ফিরোজ আলী (২৮),
বিবাদী মোঃ রাসেদ ইসলাম (২০), পিতা-মোঃ কলিম উদ্দীন, সাং- দক্ষিণ আসান নগর কদমবাগান, থানা রুহিয়া, জেলা ঠাকুরগাঁও।
চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার (ফরেনসিক টেস্ট) প্রক্রিয়া চলছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে রাজাগাঁওয়ের স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।