1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন, ৪ লক্ষাধিক শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করবে স্বাস্থ্য বিভাগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন, ৪ লক্ষাধিক শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করবে স্বাস্থ্য বিভাগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ

সারাদেশব্যাপী চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলায় ৪ লক্ষাধিক শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

রোববার (১২ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আনিছুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আখতারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

প্রথম দিন ঠাকুরগাঁও সদর উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১১টি প্রতিষ্ঠানে ৯ থেকে ১৪ বছর বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে জেলার পাঁচটি উপজেলার ৪ লক্ষ ২০ হাজার ৮২২ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “টাইফয়েড টিকাদান কর্মসূচি শতভাগ সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। সকলের সহযোগিতায় আমরা এই বিশাল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে পারব। এতে শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি কমে আসবে।”

স্বাস্থ্য বিভাগ জানায়, এই কর্মসূচির মাধ্যমে জেলার ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডের মতো জটিল রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com