1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ট্রাকের ধাক্কায় বাস পড়ল পুকুরে, নিহত ৩ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ট্রাকের ধাক্কায় বাস পড়ল পুকুরে, নিহত ৩

reporter শরিফুল ইসলাম, কুষ্টিয়া
calendar প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ

কুষ্টিয়ার খোকসায় ট্রাকের ধাক্কায় একটি যাাত্রীবাহী বাস পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। আজ শনিবার সকালে ঘটে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাক রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। এই ঘটনায় নিহত একজনের নাম নাবিল (২৮)। তার বাবার নাম জুনায়েদ। তিনি ফরিদপুর থেকে ফিরছিলেন। মৃত অন্য দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কাভার্ডভ্যানচাপায় দুমড়ে মুচড়ে গেল ইজিবাইক-মোটরসাইকেল, নিহত ৩ আনুমানিক ৫০ জন যাত্রী নিয়ে বাসটি রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলো। পথিমধ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুটিপাড়া এলাকার আঞ্চলিক মহাসড়কে ঘটে এই দুর্ঘটনা। আহতদের মধ্যে ১১ জনকে খোকসা থেকে কুষ্টিয়ায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাকিদের মধ্যে ৭ জন খোকসায় চিকিৎসাধীন। আরও ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com