1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
টেকনাফে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেল ৩১০ জন কৃষক-কৃষাণী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

টেকনাফে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেল ৩১০ জন কৃষক-কৃষাণী

reporter তৌহিদ উদ্দীন, টেকনাফ
calendar প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়িতে ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ উপলক্ষে একটি সভা ৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় কৃষি অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় ৩১০ জন কৃষক-কৃষাণীদেরকে সরকারী প্রণোদনা হিসেবে ৯ প্রকারের বীজ যেমনঃ বেগুন, পালংশাক, লাল শাক, মটরশুঁটি, লাউ, মুলা, বাটিশাক, মিষ্টি কুমড়া, শসা এবং ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।

টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম শাহজাহানের সঞালনায়, এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিউল আলমসহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গণ, কৃষক-কৃষাণীগণ, প্রিন্ট, ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ। এ সময় কৃষক-কৃষাণীদের হাতে বীজ ও সার তুলে দেন ইউএনও।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, কৃষি অধিদপ্তরের সহযোগিতায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। যা পেয়ে কৃষক-কৃষাণীরা দারুণ খুশী। আশা করছি আপনারা বীজ ও সারগুলো কৃষি অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শ নিয়ে লাগাবেন যাতে ভাল ফলন হওয়ার পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হতে পারেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com