1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
টাংগাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক সেবনকারী আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদীর শৈলা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন এআই নতুন প্রজন্মকে অলস করে তুলছে দিনাজপুরের বিরামপুরে আরতি হাঁসদার মায়ের মৃত্যুতে আদিবাসী পার্টির নেতৃবৃন্দের গভীর শোক খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ গ্রেফতার আমরা বেদায়াত, কুফর ও বাতিলের বিরুদ্ধে ; এদের সাথে আমাদের কোনো আপোষ নাই -ছারছীনার পীর ছাহেব আমনের মৌসুমে স্বস্তি: মোহনপুরে আউশ ধান পরিচর্যায় ব্যস্ত কৃষকরা প্রিয় উত্তম স্যার আর নেই: শোকস্তব্ধ মনিরামপুর ডিগ্রি কলেজ বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কাশিমপুরে জমজমাট চোরাই তেলের কারবার রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক সেবনকারী আটক

reporter মোঃ মিজানুর রহমান
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ

১৭ আগস্ট (সোমবার)দিনব্যাপী উপজেলার বাগজান এবং গোড়াই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোঃ সাইফুর রহমান, উপ-পরিদর্শক তপু খান ও মোহাম্মদ রাশিদুল ইসলামের সমন্বয়ে গঠিত টিম উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে। অভিযানে আসামিদের কাছ থেকে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১২০ গ্রাম গাঁজা আলামত হিসেবে জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন,গোড়াই ইউনিয়নের মমিননগর গ্রামের মো. রোকন মিয়ার ছেলে মোঃ আল-ইমরান আকাশ (৩০), গোড়াই খামারপাড়া গ্রামের মৃত শামসুল করিম বাদশার ছেলে মোঃ হারুন (৫০), একই ইউনিয়নের মঈননগর গ্রামের মৃত বানেজ আলীর ছেলে মোঃ রানা (২৫) এবং ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামের মৃত সুশান্ত কুমার রায়ের ছেলে জীবন রায় (৪৯)।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজের পরিচালনায় মোবাইল কোর্টের মাধ্যমে আল-ইমরান আকাশ, মোঃ হারুন ও মোঃ রানাকে ০৬ (ছয়) মাস এবং সজীব রায়কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আহসানুল কবির বুলবুল জানান, মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com