:ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাশেদ খান। বৃহস্পতিবার (৩০ জুলাই) শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মোঃ রাশেদ খান। তিনি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মজিদ। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা। সভাপতির বক্তব্যে এডভোকেট মোঃ আব্দুল মজিদ এলাকার
সভায় রাশেদ খান বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উন্নয়ন, সুশাসন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত অতিথিদের মতামত মনোযোগ দিয়ে
শোনেন এবং গঠনমূলক আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের নানা দিক তুলে ধরেন। এ সময় খোলামেলা আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
সভা শেষে উপস্থিত অতিথিরা এ ধরনের আলোচনা পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।