1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জ্বালানি সংকটে উপকূলে বন্দি শত শত ট্রলার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

জ্বালানি সংকটে উপকূলে বন্দি শত শত ট্রলার

reporter মোঃ মহিবুল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ

দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি বন্দরে নেমেছে স্থবিরতা। গত তিন দিন ধরে তীব্র ডিজেল সংকটের কারণে গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। জ্বালানি তেলের এই কৃত্রিম সংকটে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ম্লান হওয়ার শঙ্কা রয়েছে কয়েক হাজার জেলে পরিবারের।

অভিযোগ উঠেছে, একদল অসাধু ব্যবসায়ী আন্তর্জাতিক পরিস্থিতির অজুহাতে তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরি করছে।

পাথরঘাটার বিভিন্ন খালে শত শত ট্রলার অলসভাবে বসে আছে। সাধারণত জেলেরা মাছ বিক্রি করে রসদ ও জ্বালানি সংগ্রহের পর পুনরায় সাগরে ছুটে যান। কিন্তু গত তিন দিন ধরে তেলের ডিপো ও দোকানগুলো ঘুরেও তারা ডিজেল পাচ্ছেন না। ফলে সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়েও ঘাটে ট্রলার বেঁধে রাখতে বাধ্য হচ্ছেন হাজারো শ্রমিক।

ট্রলার ব্যবসায়ী ও জেলেদের দাবি, ইরান, ইসরাইল ও আমেরিকার মধ্যে উত্তেজনার খবর এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় দেশের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

স্থানীয় ট্রলার ব্যবসায়ী মাসুম কোম্পানি জানান, এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী চড়া দামে বিক্রির উদ্দেশ্যে তেল মজুত শুরু করেছে। জেলে জাকির বিশ্বাসের অভিযোগ, দোকানগুলোতে তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি করা হচ্ছে না। প্রতি লিটারে ২০ টাকা বাড়তি দিলে তবেই কাঙ্ক্ষিত ডিজেল পাওয়া যাচ্ছে।

সংকট স্বীকার করলেও স্থানীয় তেল ব্যবসায়ীরা মজুতদারির অভিযোগ অস্বীকার করেছেন। ফারুক ব্রাদার্সের স্বত্বাধিকারী ফারুক হাওলাদার জানান, পাথরঘাটায় প্রতি সপ্তাহে যেখানে ২ থেকে আড়াই লাখ লিটার ডিজেলের চাহিদা রয়েছে, সেখানে বর্তমানে মাত্র ৫ হাজার লিটার বরাদ্দ আসছে। সরকারি কোটাভিত্তিক সরবরাহের কারণে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। তবে লাইসেন্সবিহীন কিছু খুচরা দোকানদার তেল মজুত করে থাকতে পারে বলেও তিনি ধারণা প্রকাশ করেন।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, অসাধু ব্যবসায়ীদের লোভে সমুদ্রগামী ট্রলারগুলো আজ পঙ্গু হয়ে আছে।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে কেউ সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করলে তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন ইতিমধ্যে বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com