1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ

reporter আশিক ইসলাম,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ), ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শাখা।
বুধবার (৫ আগস্ট) সংগঠনের সভাপতি আবু সাঈদ-এর নেতৃত্বে শাহজাদপুরের বিভিন্ন এলাকায় এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ ও একাডেমিক ভবন-৩-এর আশপাশে কৃষ্ণচূড়া, জারুল ও নিমসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পুষ্প চন্দ্র বর্মন। এ সময় সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও গণমানুষের আকাঙ্ক্ষাকে স্মরণ করার পাশাপাশি পরিবেশবান্ধব সমাজ গঠনের প্রত্যয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সমাজের কল্যাণে এ ধরনের জনমুখী ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শাখা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীকেন্দ্রিক, ইতিবাচক ও নৈতিক কর্মসূচির মাধ্যমে একটি দায়িত্বশীল ছাত্ররাজনীতির চর্চা করে আসছে। সংগঠনের নেতারা মনে করেন, শিক্ষাঙ্গনে প্রতিযোগিতা হওয়া উচিত সেবামূলক কার্যক্রম, নেতৃত্বের যোগ্যতা এবং জনকল্যাণমূলক উদ্যোগে। সেই লক্ষ্য থেকেই তারা পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীকও। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে সম্মান জানিয়ে এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com