1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

reporter মোঃ সোহেল রানা, রাজশাহী
calendar প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদদের পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার।
শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আজ বুধবার সকাল ৯ টায় রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা এবং বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে জুলাই শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। আন্দোলনের সকল শহীদ পরিবার ও আহতদের সার্বিক কল্যাণে সরকার সবসময় পাশে রয়েছে এবং তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে কাজ করছে।
শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পরিকল্পনা করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা সুখী সমৃদ্ধি এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে শহীদ হয়েছিল সেই সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছি সরকার। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।
উপস্থিত শহীদ শাকিব আঞ্জুমের বাবা বলেন, আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।
এর আগে ভূমিমন্ত্রী স্মৃতিস্তম্ভে জেলা এবং বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে জুলাই শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
এদিকে, সকাল থেকেই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক নিয়ে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। স্মৃতিস্তম্ভের আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও গোটা নগরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com