1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হলেন রূপগঞ্জের ইমন মালুম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হলেন রূপগঞ্জের ইমন মালুম

reporter রূপগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ

জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির ১ বছরের জন্য সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন রূপগঞ্জ উপজেলার কৃতি সন্তান ইমন মালুম।

জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইমন মালুম এর আগে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তরুণদের সম্পৃক্ত করতে তাঁর সক্রিয় ভূমিকা নেতাকর্মীদের মধ্যে প্রশংসিত হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সংগঠনের নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ইমন মালুমের নেতৃত্বে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখা আরও গতিশীল ও সুসংগঠিত হবে এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।

এদিকে, নবনিযুক্ত সদস্য সচিব ইমন মালুম সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি সংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com