1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জলাবদ্ধতা মোকাবেলায় মাঠে মেয়র: "সমন্বিত উদ্যোগ ও সচেতনতাই হবে স্থায়ী সমাধানের পথ" - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

জলাবদ্ধতা মোকাবেলায় মাঠে মেয়র: “সমন্বিত উদ্যোগ ও সচেতনতাই হবে স্থায়ী সমাধানের পথ”

reporter মোঃ শহিদুল ইসলাম,চট্টগ্রাম
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সব সেবাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

২৮ জুলাই নগরের চকবাজার, কাতালগঞ্জ, জিইসি মোড়, পাঁচলাইশ, বাকলিয়া, লালখান বাজার ও ওয়াসা এলাকাসহ বিভিন্ন জলাবদ্ধ অঞ্চলে সরেজমিনে পরিদর্শন করেন মেয়র।

এ সময় তিনি বলেন—“জলাবদ্ধতা চট্টগ্রামের দীর্ঘদিনের স্থায়ী সমস্যা। সাময়িক নয়, আমরা স্থায়ী সমাধান চাই। এজন্য প্রয়োজন আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয় এবং জনগণের সচেতনতা।”তিনি জনগণের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশন ব্যবস্থার দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন।

“বিল্ডিং কোড ভেঙে গড়া স্থাপনাই জলাবদ্ধতার মূল অন্তরায়”নগর পরিকল্পনার ক্ষেত্রে শৃঙ্খলার অভাব স্পষ্ট উল্লেখ করে মেয়র বলেন— “বিভিন্ন ভবন নির্মাণে সিডিএর বিল্ডিং কোড মানা হয়নি। নালা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এগুলো চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।”

তিনি জানান, এই বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে আলোচনা করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো ভেঙে ফেলা হবে এবং জলপ্রবাহের পথ সচল করা হবে। “প্রাইমারি ড্রেনেজ সিস্টেমগুলো পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো বন্ধ থাকলে পুরো শহরের ড্রেনেজ ভেঙে পড়ে।”

মেয়র জানান, কিছু এলাকায় বৃষ্টির পানি দ্রুত সরে যাচ্ছে, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।“আগে যেখানে সারাদিন পানি জমে থাকতো, এখন বৃষ্টি বন্ধ হওয়ার এক-দেড় ঘণ্টার মধ্যেই পানি নেমে যাচ্ছে। তবে এটা যথেষ্ট নয়, সার্ভিস ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।”

তিনি আরও জানান, পরিদর্শনে তার সঙ্গে থাকা চসিকের টেকনিক্যাল প্যানেল এক্সপার্টরাও দ্রুত কার্যক্রম শুরু করবেন এবং মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com