1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কৃষকের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কৃষকের মৃত্যু

reporter এম, কামাল, তুহিন,চুয়াডাঙ্গা
calendar প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোজাম হোসেন (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল ভান্ডারদোহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত মোজাম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদোহা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে নিজ বাড়ি থেকে পাঁচমাইল বাজারের উদ্দেশ্যে রওনা দেন মোজাম হোসেন। পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক পিকআপের চালক গাড়িসহ পালিয়ে যায় বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com