1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চিশতীয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদের সুউচ্চ মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শরতের আগেই চলনবিলে লাল-সাদা শাপলার সমারোহ মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা শুরু আড়াইহাজারে একসাথে একাধিক উন্নয়নের শুভ উদ্বোধনে এমপি নজরুল ইসলাম আজাদ রংপুরে ডিবির অভিযানে ২৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব বছির আহমেদ বাবুর উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, তদন্ত দাবি সৈয়দপুরে নতুন ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন বিলকিস ইসলাম রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু সবুজ ভবিষ্যৎ গড়তে সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের কমিটি গঠিত-

চিশতীয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদের সুউচ্চ মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোধন

reporter এস এম জহিরুল ইসলাম
calendar প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ

রাজধানীর চিশতীয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদের ২০০ ফুট সুউচ্চ মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার হুজুর দেওয়ান মোঃ সাইদুর রহমান চিশতী সাইদাবাদী-এর পৃষ্ঠপোষকতায় এই উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি, ঢাকা-০৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব নবী উল্লাহ নবী, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস নাসির উদ্দিন আহমেদ মিঠু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব বাদল সর্দার ও ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মুক্তা।

মসজিদের স্থাপত্যশৈলীতে নতুন মাত্রা যোগ করতে এই ২০০ ফিট উচ্চতার মিনারটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনকালে আমন্ত্রিত অতিথিবৃন্দ দরবার শরীফের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং মসজিদের উন্নয়ন কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিশেষে, দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিনার নির্মাণ কাজের শুভ সূচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com