1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চিঠি দিবসে নতুন প্রজন্মের কাছে ফিরুক হারিয়ে যাওয়া চিঠির আবেগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত, জীবিকার আশায় কয়রা উপকূলের বনজীবীরা মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসি (তদন্ত)সহ আহত অন্তত ১০ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ আশুলিয়ায় ১০ ফুট রাস্তা সংকুচিত করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ, গাছ কাটায় প্রশাসনের নোটিশ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ দুর্নীতিবাজ সরকারি চাকরিজীবীরা কি আইনের ঊর্ধ্বে? ঢাকা কাস্টম হাউজে ৩৩ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ গাজীপুর জেলা পরিষদের সিইও’র বিদায়ী সংবর্ধনা: সাত মাসের কাজে বিভিন্ন মহলে প্রশংসিত দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) র অভিযানে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেট আটক রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারীর ইউটিউব চ্যানেলে ১ লাখ সাবস্ক্রাইবার, পেলেন সিলভার প্লে বাটন ।

চিঠি দিবসে নতুন প্রজন্মের কাছে ফিরুক হারিয়ে যাওয়া চিঠির আবেগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ

বিশ্ব চিঠি দিবস ১ সেপ্টেম্বর। একসময় মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল চিঠি। দূরে থাকা প্রিয়জনের খোঁজ নেওয়া, ভালোবাসা, অভিমান কিংবা মনের না-বলা কথা প্রকাশ—সবকিছুর সঙ্গেই জড়িয়ে ছিল হাতে লেখা চিঠি। একটি চিঠির জন্য দিনের পর দিন অপেক্ষার মধ্যেও ছিল আলাদা এক আবেগ।

প্রযুক্তির অগ্রগতিতে বর্তমানে চিঠির জায়গা নিয়েছে মোবাইল ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ই-মেইলসহ নানা ডিজিটাল মাধ্যম। মুহূর্তেই যোগাযোগ সম্ভব হলেও হারিয়ে গেছে চিঠির সেই অপেক্ষা, হাতের লেখার স্পর্শ ও ব্যক্তিগত অনুভূতি।

একসময় ডাকপিয়নের অপেক্ষায় থাকতেন শহর-গ্রামের মানুষ। বিশেষ করে প্রবাসীদের পরিবারের কাছে চিঠি ছিল প্রিয়জনের খবর পাওয়ার অন্যতম মাধ্যম। একটি চিঠি পরিবারের সবাই মিলে পড়তেন এবং অনেক সময় বছরের পর বছর যত্ন করে সংরক্ষণ করতেন।

বাংলাদেশের ইতিহাসের সঙ্গেও চিঠি জড়িয়ে আছে। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে লেখা চিঠিগুলো মানুষের আবেগ, কষ্ট, আশা ও স্বপ্নের সাক্ষ্য বহন করে। তাই চিঠি শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি ব্যক্তিগত ও সামাজিক ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অংশ।

চিঠি দিবস উপলক্ষে সংবাদকর্মী সোহাদ হোসেন প্রান্ত বলেন, নতুন প্রজন্মের কাছে চিঠি হয়তো অনেকটাই অপরিচিত। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, তবে এর দ্রুততার মধ্যে যেন অনুভূতির পুরোনো ভাষাগুলো হারিয়ে না যায়।

তিনি বলেন, একটি চিঠি লিখতে মানুষকে সময় নিয়ে নিজের কথাগুলো সাজাতে হয়। এমন অনেক অনুভূতি থাকে, যা সামনাসামনি বা ফোনে বলা যায় না, কিন্তু কাগজের পাতায় সহজেই প্রকাশ করা যায়।

সোহাদ হোসেন প্রান্ত আরও বলেন, নতুন প্রজন্ম প্রযুক্তির সঙ্গে এগিয়ে যাক, তবে পুরোনো সংস্কৃতি ও আবেগও ধরে রাখুক। বছরে অন্তত একটি দিন মা-বাবা, বন্ধু, শিক্ষক কিংবা প্রিয় মানুষকে হাতে লেখা চিঠি দিলে তারা চিঠির গভীর অনুভূতিটি বুঝতে পারবে।

তিনি বলেন, মেসেজ আসে, মেসেজ যায়, থাকে না তার রেশ; চিঠির পাতায় জমে থাকে অনুভূতির আবেশ।

২০১৪ সালে অস্ট্রেলিয়ার লেখক, শিল্পী ও আলোকচিত্রী রিচার্ড সিম্পকিন ১ সেপ্টেম্বরকে বিশ্ব চিঠি লেখা দিবস হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এরপর থেকে দিনটি হাতে লেখা চিঠির সংস্কৃতিকে স্মরণ ও উৎসাহিত করার একটি উপলক্ষ হয়ে উঠেছে।

চিঠি হয়তো আর আগের মতো যোগাযোগের প্রধান মাধ্যম হবে না। কিন্তু একটি পুরোনো চিঠি আজও মানুষের কাছে হয়ে উঠতে পারে সবচেয়ে মূল্যবান স্মৃতি। কাগজ পুরোনো হয়, কালি ফিকে হয়, সময় বদলায় কিন্তু আন্তরিক চিঠিতে লেখা হৃদয়ের কথা কখনো পুরোনো হয় না।

কখনো একটি চিঠিই ছিল দূরে থাকা মানুষটির সবচেয়ে কাছের সঙ্গী। কয়েকটি হাতে লেখা অক্ষরের মধ্যেই লুকিয়ে থাকত ভালোবাসা, অভিমান, অপেক্ষা আর হাজারো অনুভূতি।
আজকের দিনে সেই হারিয়ে যাওয়া আবেগকে আবার মনে করি। শুভ বিশ্ব চিঠি লেখা দিবস।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com