1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চার প্রয়াত সাংবাদিককে স্মরণে খিলক্ষেত প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

চার প্রয়াত সাংবাদিককে স্মরণে খিলক্ষেত প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

reporter জাহিদ মিয়া
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ

সাংবাদিকতার অঙ্গনে অবিস্মরণীয় অবদান রাখা চার প্রয়াত সংবাদকর্মীর স্মরণে রাজধানীর খিলক্ষেত প্রেস ক্লাবে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাদের কর্মজীবনের অবদান তুলে ধরা হয় এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
গত মঙ্গলবার (৪ আগস্ট) বাদ-মাগরিব খিলক্ষেত প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন, বনানী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ বিজয় এবং উত্তরা প্রেস ক্লাবের সাংবাদিক রবিউল আলম (রাজু) ও সাকিবুল হাসানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
আলোচনায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিকরা নিষ্ঠা, পেশাদারিত্ব ও সাহসিকতার মাধ্যমে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতায় সাঈদুর রহমান রিমনের কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
​উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করেন ও উপস্থিত ছিলেন খিলক্ষেত প্রেস ক্লাবের সহ-সভাপতি ফারহাদ, প্রতিষ্ঠাতা উপদেষ্টা ওমর ফারুক মিল্লাত, দৈনিক জাতীয় কণ্ঠস্বরের সম্পাদক সাদ্দাম হোসেন, সংবাদ দিগন্তের সিনিয়র রিপোর্টার সুমন খান, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মো: শাহ আলম, বনানী থানা মানবাধিকারের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার রেজা রকি এবং খিলক্ষেত প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া।
​এছাড়াও গণজাগরণের আব্দুর রাজ্জাক, মামুন দেওয়ান, সাইফুল ইসলাম, উত্তরা প্রেস ক্লাবের সুজন ভূঁইয়া, দৈনিক ঘোষণার জাহিদ মিয়া, ক্যামেরাম্যান বিপ্লব ও সাত্তার হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, খিলক্ষেত ও আশপাশের প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে চার প্রয়াত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের শান্তি ও ধৈর্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com