1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চরবগলা জাহাজমারায় মৎস্য অবতরণ কেন্দ্রের শুভ উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে কিশোরী যাত্রী ধর্ষণের অভিযোগে চালক গ্রেফতার বিরলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ড. জন নিহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট রক্ষায় সংবাদ সম্মেলন অনিয়মের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সাংবাদ নলডাঙ্গায় হালতিবিলে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা বিএডিসির গোডাউন থেকে ২২৭ টন সার গায়েব বিষনন্দীতে চেয়ারম্যান পদপ্রার্থী সমর্থনে হানজালার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

চরবগলা জাহাজমারায় মৎস্য অবতরণ কেন্দ্রের শুভ উদ্বোধন

reporter শংকর মন্ডল
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ

আজ বৃহস্পতিবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের চরবগলা জাহাজমারা এলাকায় একটি নতুন মৎস্য অবতরণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য অবতরণ কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন মৌডুবী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোহাসিন উদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানে মৎস্য অফিসের প্রতিনিধি মো. নেছার উদ্দিন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর রাঙ্গাবালী এরিয়া ম্যানেজার শেখ রুসায়েদ উল্লাহ উপস্থিত ছিলেন।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. বাদল হাওলাদার, অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মমিন তালুকদার, মৌডুবী ইউনিয়ন ইমাম কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মুন্সী এবং ইসলামী আন্দোলন মৌডুবী ৭ নম্বর ওয়ার্ড সভাপতি নূর হাওলাদার।
এছাড়া চরবগলা সিবিও (CBO)-এর সভাপতি মাহাতাব উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক অলিউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার মৎস্যজীবীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, নতুন এই মৎস্য অবতরণ কেন্দ্র চালুর ফলে স্থানীয় জেলেদের আহরিত মাছ অবতরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণে আরও সুবিধা সৃষ্টি হবে। পাশাপাশি মাছের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, পরিবহন ব্যবস্থা সহজীকরণ এবং স্থানীয় মৎস্যজীবীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও ভোগান্তি কমাতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com