1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময়

reporter জাহিদুর রহিম,চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর)
calendar প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন লক্ষ্মীপুর সদর ৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুন নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (এমপি) বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের প্রত্যাশা সরকারের কাছে পৌঁছে যায়। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে সহায়ক।
তিনি আরও বলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের যৌক্তিক দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আমি আন্তরিক।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও প্রশাসন সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে জনস্বার্থে কাজ করতে আগ্রহী। চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুন নুর বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজের উন্নয়নের অন্যতম ভিত্তি।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে আসছে। প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করতে উন্নতমানের ফার্নিচার, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সাউন্ড সিস্টেমসহ প্রয়োজনীয় অফিস সরঞ্জাম প্রদানে মাননীয় মন্ত্রীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় পর্বে উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা এবং গণমাধ্যম সংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত তুলে ধরেন। প্রধান অতিথি তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জোনায়েদ আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সহিদ, ডা. শহীদুল্লাহ স্বপ্নন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com