সরকারী যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদানে যাকাত দাতাদের উদ্বুদ্ধকরণ ও দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব শীর্ষক বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় চকোরিয়া মোহনা মিলনায়তনে চকোরিয়া ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ চকোরিয়া উপজেলা শাখার পরিচালক মাওলানা মুহাম্মদ আমীর হোছাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চকোরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহীন দেলোয়ার, চকোরিয়া আনোয়ারুল উলুম কামিল মাষ্টার্স মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রুহুল কুদ্দুস আনোয়ারী আল আযহারী, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন হেলালী, মাওলানা মুহাম্মদ জামাল হোছাইন নূরী প্রমূখ।
এসময় চকোরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদ উদ্দিন, বি.আর ডিবি হলের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাফেজ (মেম্বার), চকোরিয়া মহিলা আবাসিক কলেজের অধ্যাপক মুহাম্মদ শওকত উসমানসহ আলেম উলামাগণ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভার শেষে মোট ৩৬ জনদের মাঝে চেক বিতরণ চকোরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহীন দেলোয়ার।