1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চকরিয়া থানা পুলিশের তৎপরতায় ৩০ মিনিটে হারানো মোবাইল উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সৌজন্য সাক্ষাৎ দশমিনায় ৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল নিখোঁজ অজ্ঞাত যুবকের মরদেহ স্বাধীনতার ৫৫ বছরেও সড়ক কাঁচা, দুর্ভোগ নিরসনে উপদেষ্টার কাছে তিন গ্রামের মানুষের আবেদনl মেহেদীগঞ্জে নদীভাঙনে দিশেহারা হাজারো পরিবার উজিরপুর মহিলা কলেজের শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ ফরিদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত ব্রাহ্মণবাড়িয়ায় ক্লিনিকে নারী রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার’ অভিযোগ কালাইয়ে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময়, জনবান্ধব প্রশাসনের প্রত্যয় জলঢাকায় রাত হলে নেসকো ও পল্লি বিদ্যুৎ অফিস দুইবার করে দিচ্ছে লোডশেডিং যার কারণে গরমে সাধারন মানুষ অতিষ্ঠ

চকরিয়া থানা পুলিশের তৎপরতায় ৩০ মিনিটে হারানো মোবাইল উদ্ধার

reporter নুরুল ইসলাম সুমন
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ

চকরিয়া থানা পুলিশের দ্রুত তৎপরতায় হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন মাত্র ৩০ মিনিটের মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ১০–১২ জনের একটি পর্যটক দল বান্দরবানের লামা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে চকরিয়া উপজেলার এম আমিরাবাদ হোটেলে নাস্তার জন্য যাত্রাবিরতি করে। নাস্তার সময় পর্যটক দলের সদস্য সাদিয়া আক্তারের Redmi 9A ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি অজ্ঞাতসারে হারিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে তিনি চকরিয়া থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের তাৎক্ষণিক নির্দেশনা ও নেতৃত্বে দিবাকালীন মোবাইল ডিউটি অফিসার এসআই (নিরস্ত্র) মো. আবু বকর-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দ্রুত অভিযান পরিচালনা করে। পুলিশের তৎপরতায় মাত্র ৩০ মিনিটের মধ্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ফোনটি প্রকৃত মালিক সাদিয়া আক্তারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে অভিযান পরিচালনা করে। মাত্র ৩০ মিনিটের মধ্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। জনগণের জানমাল ও সম্পদ রক্ষায় চকরিয়া থানা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করছে।

দ্রুত সময়ে হারানো মোবাইল উদ্ধার করে দেওয়ায় চকরিয়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পর্যটক দলের সদস্য সাদিয়া আক্তার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com