1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চকরিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংবর্ধনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৩য় দফায় শাহজালাল মাজারের টাকা প্রকাশ্যে গণনা হবে  দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা কাউন্সিলের পূর্বপ্রস্তুতি সভা পটুয়াখালী সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল পটুয়াখালী ডায়বিটিক হাসপাতালে বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে সেবা প্রদান বাউফলে ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,তদন্ত দাবি চৌদ্দগ্রামে ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে এসে থানা ফটকে বৃদ্ধের মৃত্যু ওসমানীনগরে আ.লীগ নেতা আছান খাঁ গ্রেপ্তার গ্রামাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট চরম ভোগান্তিতে সাধারণ মানুষ চকরিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংবর্ধনা

চকরিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংবর্ধনা

reporter মোঃ আরফাতুল ইসলাম সানি (স্টাফ রিপোর্টার)কক্সবাজার
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে সদ্য প্রকাশিত
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী দাখিল, এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় চকরিয়ার ফাঁসিয়াখালী এটিএন পার্ক কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি কুতুবউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শামীম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, মাওলানা আবুল ফজল, অধ্যাপক আবু নাঈম আজাদ, সাবেক ছাত্রনেতা গোলাম কবির, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা অ্যাডভোকেট গালিব, সাবেক ছাত্রনেতা মাহফুজুল করিম, সাবেক ছাত্রনেতা কফিল উদ্দিন এবং কক্সবাজার মেডিকেল কলেজের দায়িত্বশীল হাসনাত আবদুল্লাহ।

অনুষ্ঠানে দাখিল, এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুলসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে শিক্ষিত তরুণ সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে, একই সঙ্গে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা এ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

বক্তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com