1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ছয়মাইলে পুকুরে ‘দশমিনা এক্সপ্রেস’, প্রাণে বাঁচলেন যাত্রীরা অন্য পুরুষের সঙ্গে স্ত্রী উধাও দুই মেয়েকে নিয়ে হুমকির মুখে প্রবাসী পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলায়/ রায়গঞ্জ মহকুমায়  ১ জন বাংলাদেশি নিহত সাত তলার নকশা, দুই তলার ভবন, তাতেও নেই পরিচালকের কক্ষ র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি

ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা

reporter ঘোড়াঘাট প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাটে সার ডিলার ও ক্ষুদ্র বিক্রেতাদের বিরুদ্ধে কৃষক এবং সাধারণ জনগণের বেশ কিছু অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) বিকেলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। এ সময় উপজেলা কৃষি অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. নাহিদ হাসান।

অভিযান সূত্রে জানা যায়, সার বিক্রয়ে বিভিন্ন ধরনের অনিয়মের সত্যতা পাওযায় ‘সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬’-এর সংশ্লিষ্ট ধারায় ৩ জন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিপাকৃতদের মধ্যে একজন সার ডিলারকে ২০ হাজার টাকা, অপর এক সার ডিলারকে ১০ হাজার টাকা এবং অনুমোদনহীনভাবে সার বিক্রয় করার দাযয়ে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সুরক্ষায় ঘোড়াঘাট থানার একদল পুলিশ সদস্য উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com