1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঘোড়াঘাটে বিকল্প আয় তৈরিতে গবাদি পশু বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ঘোড়াঘাটে বিকল্প আয় তৈরিতে গবাদি পশু বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী

reporter ঘোড়াঘাট, প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য বর্তমান সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গত শুক্রবার (১৩ মার্চ) মন্ত্রী, রানীগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ২০ জন সুবিধাভোগীর মাঝে একটি করে ছাগল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের কোনো পরিবারই সরকারের সেবামূলক কর্মসূচির বাইরে থাকবে না। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নের সকল পরিবারকে আনা হবে, যেখানে কার্ডটি ইস্যু করা হবে পরিবারের নারী সদস্য বা মায়ের নামে।

এ সময় তিনি তার নির্বাচনী এলাকায় অপরাধী মাদক, জুয়া, অবৈধ বালু উত্তোলনসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে আইনের শাসন নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ.ন.ম নিয়ামত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা।

উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী , পৌর বিএনপি সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ৩নং সিংড়া ইউনিয়নের সাবেক চেয়াম্যান সারোয়ার জোসেন, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলুসহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি তার অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com