1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঘোড়াঘাটে তৃতীয় দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ঘোড়াঘাটে তৃতীয় দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি

reporter আজহারল ইসলাম সাথী, ঘোড়াঘাট,দিনাজপুর
calendar প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ

সারাদেশের  ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে এমপিও ভুক্তি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরী কলেজ, তৃতীয় দিনে চলছে কর্মবিরতি বুধবার (১৫ অক্টোবর) সারাদেশের শিক্ষকরা গত রোববার জাতীয় প্রেসক্লাবের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার জন্য পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে প্রথম দিনে অংশগ্রহণ করেন শিক্ষকরা বলেন, আমাদের এই যৌক্তিক দাবি সরকার যত দ্রুত মেনে নেবেন তত দ্রুত আমরা শিক্ষার্থীদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করব। তাই আমাদের দাবি ২০ শতাংশ বাড়িভাড়া পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত করে দিন। শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো ঘোড়াঘাট উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। প্রেসক্লাবে আন্দোলনে অবস্থানরত শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলা ও কেন্দ্রীয় নির্দেশনায় সে কর্মসূচিতে অংশগ্রহণরত শিক্ষকদের ওপর পুলিশের বর্বর হামলার ঘটনা ঘটে। এরপর শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি সারা দেশের শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা করেন। সেই কর্মবিরতি ঘোষণা বাস্তবায়ননের লক্ষ্যে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করছেন। এ সময় প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত হলেও ক্লাস পরিচালনা করছেন না শিক্ষকরা। শিক্ষকরা বলেন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের এই দাবি দ্রুত সরকারকে মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের এই ন্যায্য দাবি মেনে নিবে না ততক্ষণ পর্যন্ত আমরা আর শ্রেণি কার্যক্রম পরিচালনা করবো না।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com