1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঘোড়াঘাটে জমে উঠেছে ঈদ বাজার কেনাকাটায় ব্যস্ত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ঘোড়াঘাটে জমে উঠেছে ঈদ বাজার কেনাকাটায় ব্যস্ত

reporter ঘোড়াঘাট প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর দোরগোড়ায়। দিন যত ঘনিয়ে আসছে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাট-বাজারগুলোতে কেনাকাটার ধুম ততই বাড়ছে। বিশেষ করে উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র রাণীগঞ্জ বাজারে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে উৎসবমুখর কেনাবেচা। পোশাকের দোকান থেকে শুরু করে জুতা, কসমেটিকস ও গয়নার দোকানগুলোতে তিল ধারণের ঠাঁই নেই।

সরেজমিনে দেখা যায়, রাণীগঞ্জ বাজারে শুধু ঘোড়াঘাট নয়, আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও মানুষ ভিড় করছেন। শিশু, নারী ও পুরুষ—সব বয়সের ক্রেতারাই নিজেদের পছন্দের পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছেন।

বিক্রেতারা জানান, এবার আগেভাগেই কেনাকাটা শুরু হওয়ায় তারা বেশ খুশি। বিকেলের পর থেকে ক্রেতাদের চাপ কয়েক গুণ বেড়ে যায়, যা অব্যাহত থাকে মধ্যরাত পর্যন্ত।এবারের ঈদ বাজারে তরুণীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন ডিজাইনের থ্রি-পিস ও লেহেঙ্গা।

শিশুদের জন্য এসেছে উজ্জ্বল রঙের বাহারি সেট এবং ফ্রক। অন্যদিকে পুরুষদের জন্য বৈচিত্র্যময় কারুকাজের পাঞ্জাবি ও শার্টের কালেকশন রাখা হয়েছে। রাণীগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী রাফি বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় এবং মানুষের আর্থিক অবস্থা ভালো হওয়ায় এবার বেচাকেনা গত কয়েক বছরের চেয়ে ভালো। আশা করছি চাঁদ রাত পর্যন্ত এই ধারা বজায় থাকবে।

তবে বাজারে আসা অনেক ক্রেতা অভিযোগ করেছেন, পোশাক ও অন্যান্য পণ্যের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি। তবুও উৎসবের খুশিতে পরিবারের সবার মুখে হাসি ফোটাতে সাধ্যের মধ্যেই সেরাটা কেনার চেষ্টা করছেন সাধারণ মানুষ। ক্রেতা-বিক্রেতার এই সরগরম উপস্থিতিতে রাণীগঞ্জ বাজার এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হলেও মানুষের মধ্যে ঈদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com