1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গ্রাম্য সালিসে ৩০ বছরের জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক মহিষ বিক্রির টাকা নিয়ে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু গুনীজন সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরী গোদাগাড়ীতে গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পটুয়াখালী বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ু নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন ও বরিশাল উওর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর মাতার মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠান সম্পন্ন: হাজারো মানুষের ঢল ভোলা সদর অ্যাডভোকেট পরিচয়ে কাল্পনিক মামলা! ভোলায় ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন আশুলিয়ায় চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, ৯৯৯-এ ফোনে রক্ষা পেলেন নারী  চালক-হেলপারসহ  গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ মায়ানমারে পাচারকালে ৬ বস্তা ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১

গ্রাম্য সালিসে ৩০ বছরের জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ

কামরুজ্জামান রুবেল , নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: একই বংশীয় লোকজনের মাঝে পৈতৃক ও ক্রয়কৃত জমি সংক্রান্ত বিরোধের জের হামলা-মামলা সহ দফায়-দফায় বেশ কয়েকবার কলহের সৃষ্টি।

এমন ঘঠনার প্রেক্ষিতে বেশ কয়েকবার দরবার সালিশ হলেও মিমাংসা হয়নি কোন পক্ষই। এর ধারাবাহিকতায় সোমবার (৮ জুলাই) সকাল ১১টায় নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূইয়া, ওয়ার্ড কাউন্সিল হাবিবুল্লাহ অলির হস্তক্ষেপে দীর্ঘ ৩০ বছরের জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হয়।

জানা যায়, নান্দাইল পৌরসভার ৩নং ওয়ার্ড ঝালোয়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে আলাল উদ্দিন ও মৃত সোহরাব মৌলবীর ছেলে আব্দুল খালেক গং দের সাথে দীর্ঘ ৩০ বছরের জমি সংক্রান্ত বিরোধের চলে আসছিল।
পরে স্থানীয় লোকজন ও মেয়র, প্যানেল মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলের হস্তক্ষেপে এই বিরুদ্ধের নিষ্পত্তি হয়।
উক্ত সালিস-দরবারে আরও উপস্থিত ছিলেন, ১০নং শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন, সাবেক ওয়ার্ড কাউন্সিল সিদ্দিক বেন্ডার, জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক এনামুল হক বাবুল, জালাল উদ্দীন মন্ডল, সারোয়ার জাহান রাজিব, হান্নান আল-আজাদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন, ইউসুফ আলী ভূইয়া, সিদ্দিক খান, কামরুজ্জামান সাজু, বাদল, মেহেদী হাসান ফরহাদ সহ আরও অনেকেই।

গ্রাম্য সালিশে উভয় পক্ষের বক্তব্য শুনে আলোচনা সাপেক্ষে ও দালিলিক প্রমাণাদি উপস্থাপন করেন এই সালিশ-দরবারের মিমাংসা করেন উক্ত দরবারি গণ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com