গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পার সোনাইডাঙ্গা নামক এলাকায় যৌথ অভিযান চলাকালে ড্রেজার মালিকসহ ৩ জনকে আটক ও ৭টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।আটককৃত ড্রেজার মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে গোপন সংবাদ পেয়ে সাঘাটা সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রাকিব উদ্দিনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলার পার সোনাইডাঙ্গা নামক এলাকায় কাটাখালি ও বাঙ্গালী নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন সময় ড্রেজার মেশিন মালিক হরিনাথপুর বিশপুকুর গ্রামের রমজান আলী ছেলে রোস্তম আলী (৩৩) শ্রমিক সোনা মিয়া ও শাকিলকে হাতে নাতে আটক করেন।
গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইয়াসা রহমান তপাদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রেজার মালিক রোস্তম আলীকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের জেল শুনানী দেওয়া হয়। এছাড়া ২ শ্রমিকের একজনের বালু উত্তোলনের মামলার ওয়ারেন্ট থাকায় তাকে থানা হেফাজতে নেওয়া হয়। অপর শ্রমিক সোনা মিয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।এছাড়াও সাতটি ড্রেজার মেশিন জব্দ করে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।